• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:১৬    ঢাকা সময়: ০১:১৬

২০২৬ সালে চারটি গ্রহণ একটি দেখা যাবে বাংলাদেশে

দেশকন্ঠ   অনলাইন : চলতি বছরের শুরুতেই জ্যোতির্বিদ্যা ও পঞ্জিকা অনুযায়ী জানা গেছে এই বছরে আকাশে দেখা যাবে মোট চারটি গ্রহণ।  এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ।আসুন জেনে নেওয়া যাক, ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে, কী ধরনের হবে এবং কোথায় দৃশ্যমান—

 সূর্যগ্রহণ

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটবে ১৭ ফেব্রুয়ারি।  এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে।  এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান হবে না। তবে এটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, মোজাম্বিক, তানজানিয়া, মরিশাস, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে।চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১২ আগস্ট শ্রাবণ মাসের অমাবস্যায়।  এই গ্রহণটি দৃশ্যমান হবে উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনে।

চন্দ্রগ্রহণ

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে ৩ মার্চ। এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি ভারতসহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু দেশে দেখা যাবে। চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে ২৮ আগস্ট। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।  এই গ্রহণটি বাংলাদেশ ও ভারতে দেখা যাবে না। তবে এটি দৃশ্যমান হবে ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে।
দেশকন্ঠ/আর  

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।