• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৮    ঢাকা সময়: ০২:২৮

টানা বর্ষণে কুতুবদিয়ায় ধসে গেছে সেতু

দেশকন্ঠ  অনলাইন : কক্সবাজারের কুতুবদিয়ায় টানা দুই দিনের বৃষ্টিতে লেমশীখালী শাহজির পাড়া পুরোনো সেতু ধসে গেছে। সোমবার (৬ জুলাই) সকালে সেতুটি ধসে পড়ে বলে জানায় স্থানীয়রা। এতে ওই সড়কে বন্ধ হয়ে যায় চলাচল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দশক আগের লেমশীখালী-কৈয়ারবিল ইউনিয়ন সংযোগ সেতুটি মারাত্মক ঝুঁকিতে ছিল দীর্ঘদিন ধরে। যানবাহন না চলায় প্রতিদিন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ পায়ে হেটে যাতায়াত করে থাকে। সেখানে আরেকটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের।
 
সেতুর পাশে শাহজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মুজিবুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন বলেন, এমনিতেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল করে আসছিল। টানা দুদিন বৃষ্টি হওয়ায় সোমবার সকাল ১০টার দিকে সেতুটির একপাশ ভেঙে পড়ে। লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বলেন, শাহজির পাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার বা নতুন সেতু নির্মাণে বার বার আবেদন করা হয়েছে। কাজ হয়নি। উপজেলা প্রকৌশলী আবুস উদ্দিন জানান, শাহজির পাড়ায় পুরোনো সেতু পাশে আরেকটি সেতু নির্মাণে আগেই প্রস্তাবনা দেওয়া আছে। সেতুর একপাশ ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।