• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৯:০১    ঢাকা সময়: ০৫:০১

কাহালু পৌরসভা ‌‌‌‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ায় পৌরবাসীর আনন্দ মিছিল

 
দেশকন্ঠ  অনলাইন : বগুড়ার কাহালু পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে পৌরবাসী।মঙ্গলবার বিকালে কাহালু পৌরবাসী ও বিএনপির উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি কাহালু পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌরবাসী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
 
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌর সভার সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বাবু, কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, কাহালু পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, কাহালু পৌর বিএনপি কোষাধ্যক্ষ ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান কাহালু উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।