• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৮:৪০    ঢাকা সময়: ০৪:৪০

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

দেশকন্ঠ অনলাইন : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের জনসংখ্যা ২৪ কোটির বেশি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক মৌসুমী বৃষ্টির সময়ে রাজ্যটিতে প্রায়ই ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়। লখনৌ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
 
রিলিফ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ‘অস্বাভাবিক ভারি বৃষ্টি’ হওয়ার সময় সর্বশেষ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। বিবৃতিতে বলা হয়, ‘বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর আরও শক্তিশালী হয়ে ওই অঞ্চলে বৃষ্টিপাত বাড়িয়ে দেয়।’ এতে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনশীল ধরণকে সম্পর্কিত বলে মনে করেন।বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে মৌসুমের গড় বৃষ্টিপাত ছিল ৭ দশমিক ৬ মিলিমিটার।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।