• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৭:১৮    ঢাকা সময়: ০৩:১৮

উত্তেজনার মধ্যেও তেহরানের প্রধান বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

দেশকন্ঠ  অনলাইন : বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলে চরম কূটনৈতিক ও সীমান্ত উত্তেজনার মধ্যেও তেহরানের প্রধান বিমানবন্দর থেকে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট এখনো চালু রয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা ‘ফার্স নিউজ’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত আন্তর্জাতিক গন্তব্যগুলোর অন্তত ৭৫ শতাংশ ফ্লাইট ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে। ২৭ সেপ্টেম্বর ফ্লাইট  সূচি পর্যালোচনায় দেখা যায়, ১৯টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে অন্তত ১১টিতে ইরানি বিমান সংস্থাগুলোর অন্তত ২৪টি আসা-যাওয়ার (ইনবাউন্ড ও আউটবাউন্ড) ফ্লাইট পরিচালিত হয়েছে।
 
বর্তমানে চীন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, আর্মেনিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান, তিউনিসিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও ম্যাকাওয়ের সঙ্গে ইরানের আকাশপথের ফ্লাইট যোগাযোগ স্বাভাবিক ও চালু রয়েছে। তবে বেশ কিছু প্রতিবেশী ও আঞ্চলিক দেশ ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্জিয়া, আজারবাইজান এবং ওমানের বিমানবন্দরগুলো ইরানি সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।