• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৪৮    ঢাকা সময়: ০০:৪৮

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

দেশকন্ঠ  অনলাইন : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো ইউনিট থেকেই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিনের ব্যবধানে কেন্দ্রটির প্রথম ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার (৫ অক্টোবর) ভোরে ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটে এবং  ৬ অক্টোবর ভোরে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ইউনিট দুটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেছেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের প্রকৌশলীরা। তবে মেরামত শেষে ইউনিট দুটি কবে নাগাদ উৎপাদনে ফিরবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।
 
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। ফলে ইউনিট দুটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় ২১০ থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমেছে। এ অবস্থায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ও লো-ভোল্টেজের সমস্যা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি দীর্ঘদিন ধরে সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে। ২০২০ সালের নভেম্বর থেকে ইউনিটটির ওভারহোলিং চলছে। কর্তৃপক্ষের আশা, চলতি অক্টোবরের মধ্যেই ইউনিটটি আবার উৎপাদনে ফিরতে পারে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।