• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:০০    ঢাকা সময়: ০২:০০

পরীমণির চন্দ্র বিলাস

  • বিনোদন       
  • ১০ অক্টোবর, ২০২৬       
  • ৬
  •       
  • ২৩:২৮:৪৪

দেশকন্ঠ  অনলাইন : চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে সিনেমায় অভিনয়ের থেকে স্যোশাল মিডিয়াতেই বেশি দেখা যায় তাকে। ফেসবুকে প্রায়ই নিজের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেন তিনি। সম্প্রতি এ নায়িকা বাগান বিলাসকে সঙ্গে নিয়ে করলেন চন্দ্র বিলাস!  
 
রাতের স্নিগ্ধ আবহে আকাশে ভেসে থাকা উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন পরীমণি। স্যোশাল মিডিয়ায় এমন কয়েকটি ছবির দেখা মিলল পরীমণির টাইমলাইনে। দেখা যায়, ছাদের কোণে ফুটে থাকা বাগানবিলাস গাছের ফুলের পাশে বসে আছেন নায়িকা। ওপরে জ্বলজ্বলে পূর্ণ চাঁদ! ক্যাপশনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্কতি- 'চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।' 
 
এমন দৃশ্য ও মুহূর্ত নজর কাড়বে যে কারও। তবে, অনুরাগী ও নেটিজেনদের তীব্র কৌতূহল যে প্রশ্ন তুলল এবার! পরীমণির এমন রূপসী আর আলোঝলমলে ছবি দেখে মুগ্ধ ভক্তরা হলেও পঞ্জিকা আর আকাশের হিসাব মেলাতে গিয়ে খটকা লেগেছে অনেকেরই। কারণ বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ মুহূর্তে ঢাকা কিংবা বাংলাদেশের কোনো স্থানের আকাশেই কিন্তু এমন পূর্ণাঙ্গ বা উজ্জ্বল চাঁদের দেখা মিলছে না; বরং এখন চলছে অমাবস্যার সময়।
 
তাই, আকাশে চাঁদের এমন উপস্থিতি না থাকায় কমেন্ট বক্সে রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরা।এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'এখন তো অমাবস্যা!' অন্য একজন লিখেছেন, 'আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না'। তবে নজর যে শুধু চাঁদেই পড়েছে, তা নয়। খোদ পরীর ওপরই একই নজর অনুরাগীদের! একজনের মন্তব্য, 'চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি'। আরেকজন লিখেছেন, 'পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি'। তবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো বেশ কদিন আগের, যখন আকাশে পূর্ণিমা ছিল। যদিও কবে তোলা, তা উল্লেখ করেননি নায়িকা। 
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।