• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৩:৫৭    ঢাকা সময়: ২৩:৫৭
১৪ রোগীর সফল অস্ত্রোপচার

কক্সবাজারের হোপ হাসপাতালে ফিস্টুলা সার্জারি কর্মশালা

দেশকণ্ঠ অনলাইন : কক্সবাজারের হোপ হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স’ (ফিগো) এবং ‘ফিস্টুলা ফাউন্ডেশন-ইউএসএ’-এর সহযোগিতায় ৫ দিনব্যাপী এক ফিস্টুলা সার্জারি কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় ১৮ জন রোগী শনাক্তের পর ১৪ জনের সফল অস্ত্রোপচার করা হয়। দেশি-বিদেশি দক্ষ সার্জনদের মাধ্যমে স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া এবং যোগ্য সার্জনের সংখ্যা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
 
তাঞ্জানিয়ার বিশেষজ্ঞ ফিস্টুলা সার্জন ডা. পিটার মাজিগে, ডা. জেমস চাপা এবং বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত সার্জন অধ্যাপক ডা. সায়োবা আক্তারের পরিচালনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফেলো চিকিৎসকরা অংশগ্রহণ করেন। ডা. জেমস চাপা জানান, যৌথ এই কার্যক্রম বাংলাদেশে ফিস্টুলা সেবাকে আরও শক্তিশালী করবে।
 
 
প্রসবজনিত ফিস্টুলা মূলত প্রসবকালীন জটিলতার কারণে সৃষ্ট মূত্রাশয় বা মলদ্বারের একটি ক্ষত, যার ফলে অনবরত প্রস্রাব-পায়খানা নির্গত হতে থাকে। শারীরিক দুর্ভোগের পাশাপাশি এটি আক্রান্ত নারীদের সামাজিক নিগ্রহ ও গভীর মানসিক উদ্বেগের মুখে ফেলে। ২০১৬ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১৯,৭৫৫ জন ফিস্টুলা রোগী রয়েছেন এবং প্রতি বছর নতুন করে প্রায় ১,০০০-১,২০০ জন আক্রান্ত হন।
 
হোপ ফাউন্ডেশন ২০১১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১,২০০ জন ফিস্টুলা রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার ও পুনর্বাসন সেবা দিয়েছে। চিকিৎসকদের মতে, ২০৩০ সালের মধ্যে দেশকে ফিস্টুলামুক্ত করতে দক্ষ মিডওয়াইফ নিয়োগ, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ এবং মেডিকেল কারিকুলামে ফিস্টুলা অন্তর্ভুক্ত করা জরুরি।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।