• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৩১    ঢাকা সময়: ০১:৩১

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

  • বাণিজ্য       
  • ২২ অক্টোবর, ২০২৬       
  • ৯
  •       
  • ২১:৫৫:৫০

দেশকন্ঠ  অনলাইন : সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। ২২ অক্টোবর এক বার্তায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
 
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু জানা নেই। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।