• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৩:২০    ঢাকা সময়: ১৩:২০

আইসিটিইএসবির উদ্যোগে স্টেগানোগ্রাফি এবং ওয়াটারমার্কিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৪ঘণ্টা অনলাইন : আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ‘স্টেগানোগ্রাফি এবং ওয়াটারমার্কিং’ শীর্ষক সেমিনার রামপুরাস্থ আইসিটিইএসবির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শুক্রবার অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মমতাজ বেগম ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন মো. আশিক আল আজিজ। দীর্ঘ আড়াই ঘণ্টার অসাধারণ বিষয়ভিত্তিক উপস্থাপনায় তিনি ডেটা সাইন্স এবং ডেটা সিকিউরিটির ক্ষেত্রে স্টেগানোগ্রাফি এবং ওয়াটার মার্কেটিংয়ের ব্যবহার, গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক আশফাকুর রহমান, যুগ্ম সম্পাদক এনামুল হাসান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আশফাকুর রহমান, ঢাকা জেলা কমিটির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, পাবলিকেশন উপ-কমিটির সদস্য সচিব এম এস রহমান সজীব, সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সচিব রাশেদা আক্তার সুমিসহ আরো অনেকে। পরে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শেষ করা হয়।
 
মূল আলোচক মো. আশিক আল আজিজ স্টেগানোগ্রাফি সম্পর্কে বলেন, এর প্রধান কাজ হলো বার্তাগুলির অস্তিত্ব গোপন করা। আর ওয়াটারমার্কিং হল অননুমোদিত ব্যবহার রোধ করার জন্য তথ্যের পরিচয় অদৃশ্যভাবে স্থাপন করা।  স্টেগানোগ্রাফি শব্দটি গ্রিক স্টেগানোস থেকে এসেছে, যার অর্থ আবৃত বা গোপন এবং গ্রাফির অর্থ লেখা বা অঙ্কন। অতএব, স্টেগানোগ্রাফির আক্ষরিক অর্থ হল আচ্ছাদিত লেখা। স্টেগানোগ্রাফি কেবল এক টুকরো তথ্য নেয় এবং অন্য টুকরোর মধ্যে লুকিয়ে রাখে। 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।