• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:০৯    ঢাকা সময়: ০১:০৯

সাদের ‘অ্যানি’-তে লাক্সের নাযাহ

  • বিনোদন       
  • ১৫ আগস্ট, ২০২৬       
  •       
  • ২৩:৪৩:২৯

দেশকন্ঠ  অনলাইন : আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ পেরিয়ে এবার দেশের দর্শকদের সামনে আসছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত মিনি সিরিজ ‘অ্যানি’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। এরই মধ্যে জানা গেল, এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এবারের লাক্স তারকা নাযাহ নাওয়ারকে। সিরিজে নাজিফা তুষির বোন বেণি চরিত্রে অভিনয় করেছেন নাযাহ। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের অনেক আগেই এর শুটিং করেছিলেন তিনি। এখনো সিরিজটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।তবে জানা গেছে, খুব শিগগির ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘অ্যানি’।
 
দেশে মুক্তির আগে অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে সিরিজটি। গত জুনে জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভাল’-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার হয়। ওয়েব সিরিজকেন্দ্রিক এই বিশেষায়িত উৎসবে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে ‘অ্যানি’।
 
সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরো অনেককে।এদিকে আগামীতে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে দেখা যাবে নাযাহ নাওয়ারকে। এতে তার সহশিল্পী পার্থ শেখ। এ ছাড়া সামনে বেশ কিছু নাটকেও দেখা যাবে তাকে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।