• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৩:১৫    ঢাকা সময়: ১৩:১৫

কমছে পৃথিবীর গতি দিন হতে পারে ২৫ ঘণ্টা

দেশকন্ঠ  অনলাইন : ভূগোল বলছে পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় ২৪ ঘণ্টা। কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম গবেষণা বলছে, এই চিরচেনা হিসাব চিরস্থায়ী নয়। মহাকাশে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের প্রভাবে পৃথিবীর আহ্নিক গতি ক্রমশ মন্থর হয়ে পড়ছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, পৃথিবীর এই ঘূর্ণন গতি কমে যাওয়ার ফলে ভবিষ্যতে ঘড়ির কাঁটা আর ২৪ ঘণ্টায় সীমাবদ্ধ থাকতে নাও পারে। বরং দিন হতে পারে ২৫ ঘণ্টা।

দীর্ঘদিন ধরে পৃথিবীর আবর্তন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর এই গতি কমে যাওয়ার নেপথ্যে মূল ভূমিকা পালন করছে চাঁদ। চাঁদের মহাকর্ষীয় শক্তির টানে পৃথিবীতে যে জোয়ার-ভাটা হয়, তা কেবল সমুদ্রের জলরাশিকেই প্রভাবিত করে না বরং পৃথিবীর ঘূর্ণন গতির ওপর অনেকটা ‘ব্রেক’-এর মতো কাজ করে। 

চাঁদের আকর্ষণে সমুদ্রের বিশাল জলরাশি যখন ফুলে ওঠে এবং পরে আবার আছড়ে পড়ে, তখন সমুদ্রের তলদেশে এক ধরণের প্রচণ্ড ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণই পৃথিবীর নিজের অক্ষের চারদিকে ঘোরার গতিকে অতি সামান্য পরিমাণে হলেও কমিয়ে দিচ্ছে প্রতি বছর। এই প্রক্রিয়ায় পৃথিবী ও চাঁদের মধ্যে শক্তির এক ধরণের আদান-প্রদান চলে, যার ফলে চাঁদ নিজেও ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

যদিও এই মন্থর হওয়ার প্রক্রিয়াটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ধরা পড়ে না। তবে মহাকাশ গবেষকদের কাছে এর সূক্ষ্ম হিসাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূর্যের সাপেক্ষে এবং অন্যান্য দূরবর্তী নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর ঘূর্ণন গতির যে তারতম্য হয়, তা বিজ্ঞানীরা নিয়মিত পর্যবেক্ষণ করেন। আধুনিক সময় গণনা পদ্ধতিতে এই সামান্য চ্যুতি মেলাতে গবেষকরা মাঝেমধ্যেই ‘লিপ সেকেন্ড’ ব্যবহার করেন। আমেরিকার নৌ পর্যবেক্ষণ ঘাঁটির মতো প্রতিষ্ঠানগুলো নিয়মিত এই সময়ের হিসাব পর্যালোচনা করে থাকে।

বিজ্ঞানীদের মতে, কয়েক কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল বর্তমানের চেয়ে অনেক কম। পৃথিবীর ঘূর্ণন গতি এভাবে কমতে থাকলে সুদূর ভবিষ্যতে সময়ের হিসাবে বড় ধরণের পরিবর্তন আসবে। তখন দিন আর ২৪ ঘণ্টায় শেষ হবে না। মানবসভ্যতাকে হয়তো একদিন নতুন এক সময়ের কাঠামোর সাথে মানিয়ে নিতে হবে, যেখানে একটি দিন হবে ২৫ ঘণ্টার। পৃথিবীর এই মন্থর হয়ে যাওয়া কোনো আকস্মিক ঘটনা নয়, বরং মহাজাগতিক এক দীর্ঘস্থায়ী 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।