• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৩:১৪    ঢাকা সময়: ১৩:১৪

মহাকাশে বাড়ছে আবর্জনার ঝুঁকি

দেশকন্ঠ  অনলাইন : পৃথিবীর চারপাশের মহাকাশে প্রতিদিনই বাড়ছে মনুষ্য সৃষ্ট বিপজ্জনক আবর্জনা। এই মহাকাশ আবর্জনা (ব্যবহৃত রকেটের অংশ, অকেজো স্যাটেলাইট ও ভাঙা যন্ত্রাংশ) এখন শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, বরং মানব মহাকাশযাত্রার জন্য বড় হুমকি হয়ে উঠছে। সাম্প্রতিক এক ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৩ কোটি ছোট-বড় ধ্বংসাবশেষ দ্রুত গতিতে ঘুরে বেড়াচ্ছে। এর অনেকগুলো রকেট বিস্ফোরণ, পরিত্যক্ত স্যাটেলাইট এবং ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা মহাকাশযানের ফল। এসব বস্তু একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আরও নতুন আবর্জনা তৈরি করছে। এই পরিস্থিতিকে বলা হয় ‘কেসলার সিনড্রোম’ (একটি সংঘর্ষ থেকে ধারাবাহিক সংঘর্ষ তৈরি হওয়া), যা প্রথম ব্যাখ্যা করা হয় ১৯৭৮ সালে।

গত ৫ নভেম্বর চীনের শেনঝৌ-২০ মহাকাশযানের নভোচারীরা যখন দেশটির স্পেস স্টেশন থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তারা যানের জানালায় ছোট ফাটল দেখতে পান। পরে জানা যায়, মহাকাশের অতি ক্ষুদ্র ধ্বংসাবশেষের আঘাতেই এই ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে যানটি ফেরত পাঠানো স্থগিত করা হয়।

পরবর্তীতে চীন বিকল্প ব্যবস্থা হিসেবে ২৫ নভেম্বর একটি মানববিহীন শেনঝৌ-২২ কার্গো যান পাঠায়। শেষ পর্যন্ত নভোচারীরা নিরাপদে শেনঝৌ-২১ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসেন। এটি চীনের স্পেস স্টেশনের ইতিহাসে প্রথম বিকল্প প্রত্যাবর্তন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মহাকাশ আবর্জনা বিশেষজ্ঞ মরিবা জাহ বলেন, এই ঘটনা মহাকাশে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করেছে। তার মতে, সঠিক তথ্য আদান-প্রদান, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড ছাড়া ভবিষ্যতে এমন ঝুঁকি আরও বাড়বে।বিশেষজ্ঞরা মনে করছেন, মহাকাশ ব্যবস্থাপনায় এখনই সমন্বিত ও জবাবদিহিমূলক উদ্যোগ না নিলে ভবিষ্যৎ মহাকাশযাত্রা বড় বিপদের মুখে পড়তে পারে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।