• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:০৯    ঢাকা সময়: ০১:০৯
সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন ও মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

দেশকণ্ঠ অনলাইন : আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের (আইসিটিইএসবি) ৩ বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি রামপুরায় আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের (আইসিটিইএসবি) কার্যালয়ে কার্যনির্বাহী কাউন্সিলে সংঠনের সংবিধানের বিধি ও প্রবিধান-১১ অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন এবং মহাসচিব হিসেবে এসএম মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।
 
এ ছাড়া কমিটির অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি পদে মো. আবু বকর সিদ্দিক, সহসভাপতি পদে যথাক্রমে মো. আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান সোহাগ, তানভীর আহম্মেদ  এবং মো. আশিক-আল-আজিজ; যুগ্মমহাসচিব আশফাকুর রহমান, মো. এনামুল হাসান ও রেশমা আলম, সাংগাঠনিক সম্পাদক এসএম আলাউদ্দিন কবির, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আসিফ মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মো. সাদিকুর রহমান (সজীব), উপদপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বিক্রমাদিত্য সানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইশরাত জাহান, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক তানজির আলম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদা আক্তার সুমি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বীপ সরকার, আইন বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম (সোহেল), দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন, স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেদরাতুল আমিন, কার্যনির্বাহী সদস্য পদে মাকলুব ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জুনাইদ আহমেদ এবং মো. মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন। 
 
 
 
কাউন্সিলের শেষ পর্বে নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. এলাহান উদ্দিন বলেন, এআই অটোমেশন ও উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানের পর্যায়ে এগিয়ে নিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে তরুণ আইসিটি পেশাজীবীদের জন্য আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ, গবেষণার সুযোগ, চাকরির নিরাপত্তা এবং প্রযুক্তিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের ভুমিকা রাখতে হবে। নতুন মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।
 
উল্লেখ্য, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আরজেএসসিতে সোসাইটি আইনে নিবন্ধিত একটি সংগঠন। যার সদস্য সংখ্যা হাজারের অধিক। এটি একটি আইসিটি পেশাজীবীদের সংগঠন। এই সংগঠনের উদ্যোগে সদস্যদের পেশাগত উন্নয়নে আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, সম্মেলনের আয়োজন করে থাকে। এছাড়া সরকারের সাথে যৌথভাবে বিভিন্ন আইসিটি বিষয়ক জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। ২০২০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন এই সংগঠনের নন-প্রফিট পার্টনার, যা বিভিন্ন রিসোর্স, সফটওয়্যার, ক্লাউড সার্ভার,এআই অটোমেশন এবং আজ্যুরি ক্রেডিটসহ নানা রকম সহযোগিতা করছে। গত ২০২৩ সালে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে মাইক্রোসফটের সহযোগিতায় পুরস্কার হিসাবে লটালির মাধ্যেমে ৪০ জন সদস্যকে প্রায় ৫ লক্ষ টাকার সমমূল্যের মাইক্রোসফট অফিস ৩৬৫ বিজনেস প্রিমিয়াম প্রো সফটওয়্যার দেওয়া হয়।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।