• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৩:১৮    ঢাকা সময়: ১৩:১৮

অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ প্রদানে বিশেষ নির্দেশনা

দেশকন্ঠ  অনলাইন : দেশের সর্বোচ্চ আদালতে বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নির্দেশক্রমে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত স্মারকে আজ (মঙ্গলবার) এসব নির্দেশনা দেয়া হয়।এতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির কিছু ত্রুটি এবং কিছু ক্ষেত্রে কতিপয় ক্লার্ক কর্তৃক অ্যাটর্নি জেনারেল অফিসের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশে নোটিশ জালিয়াতির অভিযোগ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। কতিপয় ব্যক্তির এধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য আইনজীবী সমাজ ও দেশের সর্ব্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অহেতুক বিব্রত বা সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে। 

বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে যে সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে সেগুলো হলো: মূল পিটিশনে শনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরিত আইনজীবী একই আইনজীবী হতে হবে। কোন মামলার এফিডেভিট সম্পন্ন করার পরবর্তী সাতদিনের মধ্যে অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জারি করতে হবে। অ্যাটর্নি জেনারেল অফিসের জমাকৃত নোটিশে টেন্ডার নম্বর টাইপকৃত হতে হবে। এছাড়াও এফিডেভিট সম্পন্ন হওয়ার পর মূল আবেদনপত্রের (ব্লু কপি) ফটোকপি এবং ওকালতনামার উভয় পৃষ্টাসহ অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জমা দিতে হবে। কোন আদালতে পূর্বে দাখিলকৃত একই মামলা অন্য আদালতে তালিকাভূক্ত করার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিসে নতুন নোটিশ প্রদানের সময় পূর্ববর্তী আদালতে দাখিলকৃত মামলার নোটিশের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে। আগামী ১৪ জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।