• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১১:৪৪    ঢাকা সময়: ২১:৪৪

জাকসুর উদ্যোগে জাবিতে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ চালু

  • শিক্ষা       
  • ১৯ জুলাই, ২০২৬       
  • ১৭
  •       
  • ২৩:৪৪:১৮

দেশকন্ঠ  অনলাইন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে বিশ্ববিদ্যালয়ের বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে চালু হওয়া এ সেবার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে বাসের রিয়েল-টাইম অবস্থান জানতে পারবেন।
 
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহার জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে। এই ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। এতে সময় সাশ্রয়, পরিকল্পিত যাতায়াত, পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘পরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে জাকসু 
দেশকন্ঠ/এআর 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।