• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:১৮    ঢাকা সময়: ০১:১৮

ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

দেশকন্ঠ   অনলাইন : কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু কম্পিউটারের পর্দায় সীমাবদ্ধ নয়, বাস্তব জগতেও মানুষের মতো কাজ শিখছে রোবট। আর সেই সক্ষমতারই চমকপ্রদ প্রদর্শনী দেখা গেল চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স-এ।এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট, যারা বাস্তব পরিবেশে নানা কৌশলে মুগ্ধ সবাই।
 
নানা দেশের শীর্ষ বিজ্ঞানী, প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে তুলে ধরা হয় ৩ হাজারেরও বেশি প্রযুক্তি ও পণ্য, যার মধ্যে তিনশোর বেশি প্রথমবার বিশ্ব দরবারে উন্মোচিত হয়েছে। তবে, সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আধুনিক ডেক্সটারাস রোবটিক হাত। এই রোবটিক হাত কখনও চীনা ঐতিহ্যবাহী ‘ফু’ অক্ষর লিখছে, কখনও হাতে তৈরি করছে নুডলস। কখনও শিক কাবাব বানাচ্ছে কিংবা পানির ওপর পাথর ছুড়ে লাফ করাচ্ছে। মানুষের হাতের সূক্ষ্ম নড়াচড়া অনুকরণ করার এ সক্ষমতা আধুনিক রোবট প্রযুক্তিকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।
 
তবে, এই দক্ষতা শুধু পরীক্ষাগারে বসে অর্জিত হয়নি। রোবটকে বাস্তব জীবনের কঠিন পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন ২০২৬ ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস-এর প্রস্তুতির অংশ হিসেবে চায়না মিডিয়া গ্রুপের ‘এনার্জি রিলে’ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন অঞ্চলে বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
 
চীনের ফুচিয়ান প্রদেশের ফুতিং শহরে রোবট চা পাতা তোলা থেকে শুরু করে চা শুকানো এবং চা-চাপা তৈরির পুরো প্রক্রিয়ায় অংশ নেয়। সিছুয়ান প্রদেশের বাজারং শহরে অংশ নেয় ড্রাগন বোট প্রতিযোগিতা ও চোংজি তৈরিতে। আর সিনচিয়াংয়ের সাইরাম হ্রদের তীরে ঘোড়ার পিঠে বসে তীর ছুড়ে বিশ্বে প্রথমবার নতুন এক নজির গড়ে এই হিউম্যানয়েড রোবট। এসব বাস্তব ও বৈচিত্র্যময় পরিবেশে কাজের মাধ্যমে রোবটের চলাচলের দক্ষতা, জলরোধী সক্ষমতা এবং স্পর্শ অনুভূতির প্রযুক্তি এখন আরও উন্নত। পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও গৃহস্থালির কাজে রোবট ব্যবহারের জন্য বিপুল পরিমাণ বাস্তব তথ্যও সংগ্রহ করা সম্ভব হয়েছে।আগামী ২২ থেকে ২৬ আগস্ট বেইজিংয়ে পর্দা উঠছে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। সেখানে বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা এবং সূক্ষ্ম কাজ সম্পাদনের দক্ষতা প্রদর্শনের জন্য ৩০টিরও বেশি ইভেন্টে অংশ নেবে হিউম্যানয়েড রোবট।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।