• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৫৬    ঢাকা সময়: ০১:৫৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

দেশকন্ঠ   অনলাইন : চলতি ২০২৬ সাল অর্ধেক পার না হতেই ধর্মপ্রাণ মুসলমানদের চোখ এখন আগামী বছরের ক্যালেন্ডারে কবে শুরু হচ্ছে পবিত্র রমজান, আর কবেই বা উদযাপিত হবে ঈদুল ফিতর? জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ।
 
সংবাদমাধ্যমটির প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। একইভাবে, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার।
 
হিজরি ১৪৪৮ সালের সূচনা উপলক্ষে সৌদি আরবভিত্তিক হিজরি ক্যালেন্ডার ওয়েবসাইট নতুন বছরের গুরুত্বপূর্ণ ইসলামিক তারিখগুলো প্রকাশ করেছে। তাদের জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস আগামী বছরের প্রথম তৃতীয়াংশে পড়বে।
 
ওয়েবসাইটটির তথ্যমতে, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিদ্যার হিসাবে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি, রোববার শেষ হবে। ফলে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
এদিকে একই হিসাব অনুযায়ী, রমজান মাস ২৯ দিনের হবে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
 
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। ফলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
 
উল্লেখ্য, ১৪৪৮ হিজরি সালের শুরু নিয়েও আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে ভিন্নতা দেখা গেছে। কিছু দেশে ২০২৬ সালের ১৬ জুন, মঙ্গলবার নতুন হিজরি বছর শুরু হলেও, অন্য কয়েকটি দেশে ১৭ জুন, বুধবারকে ১৪৪৮ হিজরির প্রথম দিন হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জর্ডান নিউজ
দেশকন্ঠ/এআর 
 
 
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।