• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৫২    ঢাকা সময়: ০১:৫২

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির খসড়া পৌঁছে দেওয়া হচ্ছে : কাতার

দেশকন্ঠ   অনলাইন : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতি লাভ করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আদান-প্রদান করা হচ্ছে।
 
ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে আলোচনা চলছে কি না, এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব পক্ষকে নিয়েই কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ওমান সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। ধারণাপত্র ও চুক্তির খসড়া আদান-প্রদানের মাধ্যম হিসেবে ওমানকে ব্যবহার করা হচ্ছে।
 
আল-আনসারি আরও জানান, মধ্যস্থতাকারীদের এখনকার প্রধান লক্ষ্য হলো একটি স্বল্পমেয়াদি সমাধান বের করা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার সরাসরি আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে দুই দেশের মধ্যে কোনো সরাসরি বৈঠকের তারিখ নির্ধারিত নেই। তবে খুব শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করছে দোহা।মধ্যস্থতাকারীরা মনে করছেন, আলোচনা আবার শুরু করতে পারলে তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তির জন্য বড় কোনো চুক্তির পথ তৈরি করতে পারে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।