• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৩৪    ঢাকা সময়: ০২:৩৪

মার্কিন ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ দিল লিবিয়া

দেশকন্ঠ  অনলাইন : মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে চীনের আন্ত সীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থায় (সিআইপিএস) যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া। এ লক্ষ্যে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের (সিআইপিএস) সঙ্গে সংযুক্ত করতে সম্মত হয়েছে দুই দেশ।
 
খবর আনাদুলু এজেন্সি
 
বিবৃতিতে বলা হয়, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে নতুন কৌশলগত অংশীদারির সূচনা এবং লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআইপিএসের সঙ্গে যুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তর আরো সহজ ও দ্রুত হবে।চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন সরাসরি সম্পন্ন করা যায়।ফলে মার্কিন ডলার বা মধ্যবর্তী ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে।
 
এ ছাড়া দুই দেশ বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। প্রাথমিকভাবে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করা হবে, যা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করবে। এ ছাড়া চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগও তৈরি হবে বলে জানিয়েছে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
 
দুই পক্ষ শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি ব্যাংকিং প্রতিনিধিদল বেইজিং সফরের বিষয়েও সম্মত হয়েছে। সফরে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা অংশ নেবেন এবং চীনা ব্যাংকগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্ট ও সরাসরি আর্থিক লেনদেন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।
দেশকন্ঠ/এআর 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।