• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৩৪    ঢাকা সময়: ০২:৩৪

ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলায় নিহত ৩০

দেশকন্ঠ   অনলাইন : ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। পাশাপাশি হামলাগুলোতে ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
ইরানের সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, দেশের দক্ষিণাঞ্চলে চালানো সাম্প্রতিক হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
 
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বোচ্চ শক্তি নিয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, ‘ইরানের দক্ষিণ অঞ্চল এই ভূখণ্ডের স্পন্দন, এটি দেশের আত্মা।’অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর এক্সে দেওয়া এক পোস্টে জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জন শিশু রয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক।তবে মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ইরানের দাবি করা হতাহতের এই পরিসংখ্যান নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। স্বাধীনভাবে নিহত ও আহতের সংখ্যা যাচাই করাও সম্ভব হয়নি। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।