• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৭:৪২    ঢাকা সময়: ০৩:৪২

লিবিয়ার আর্মি গোয়েন্দা প্রধান গাড়ি বোমা বিস্ফোরণে নিহত

দেশকন্ঠ   অনলাইন : লিবিয়া ন্যাশনাল আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ লিবিয়ার কিছু অংশ এই বাহিনী এখন নিয়ন্ত্রণ করছে। বিবৃতিতে বলা হয়, ফাওজি মানসুরিকে সোমবার রাতে হত্যা করা হয়। তিনি স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার সময় তার গাড়িতে লাগানো বোমা বিস্ফোরিত হয়। ঘটনাটি পূর্ব লিবিয়ার বেনগাজি শহরে ঘটে।দুই হাজার এগার সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া গৃহযুদ্ধ ও সামাজিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।
 
বর্তমানে লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়ে দুটি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি হলো জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন আবদেলহামিদ জেইবা এবং যার সদর দপ্তর ত্রিপোলিতে।অন্যদিকে, বেনগাজিভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার হলেন খলিফা হাফতার।
এক বিবৃতিতে লিবিয়ান ন্যাশনাল আর্মি মানসুরির হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে।একই সঙ্গে তারা ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং লিবিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা’ অব্যাহত রাখার কথা জোর দিয়ে জানিয়েছে।
সূত্র: বিবিসি
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।