• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৪৯    ঢাকা সময়: ০২:৪৯

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

  • শিক্ষা       
  • ১১ আগস্ট, ২০২৬       
  •       
  • ২৩:৪২:৩৭

দেশকন্ঠ  অনলাইন : দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বুধবার (১২ আগস্ট) ছুটি। শিক্ষা ক্যালেন্ডারে দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে।১২ আগস্ট  আরবি সফর মাসের ২৫ তারিখ আখেরি চাহার সোম্বা।আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার বা বুধবারের আগের অংশ এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। 
 
ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িক সুস্থতা লাভ করেছিলেন। তাই মুসলিম সমাজে দিনটি শুকরিয়া ও আনন্দের দিন হিসেবে পালিত হয়।সেই হিসাব অনুযায়ী কাল বুধবার (১২ আগস্ট) আরবি সফর মাসের ২৫ তারিখ আখেরি চাহার সোম্বা। মুসলিত সম্প্রদায় দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। ছুটির আওতায় থাকবে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।ইতিমধ্যে রাজধানীসহ দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিনে ছুটি ঘোষণা করা হয়েছে।তবে আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।