• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৪৭    ঢাকা সময়: ০২:৪৭

দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

দেশকন্ঠ  অনলাইন : হযরত শাহজালাল (রহ.) এর দানবাক্সে এবার মিলেছে প্রায় ৭১ লাখ টাকা। সাথে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা। নানা প্রত্যাশা নিয়ে অনেকে লিখেছেন চিঠি। এসব চিঠিতে উঠে এসেছে পারিবারিক অশান্তি, পরিবারে মাদকের ভয়াবহতা; এমনকি রাজনৈতিক প্রত্যাশাও।প্রায় একমাস চারদিন পর ১৫ আগস্ট  সকাল ১০টা থেকে শুরু হয় দানবাক্স খোলা। ৩টি ডেগ ও ৩টি বাক্স খুলে জড়ো করা হয় দানের টাকা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় গণনা। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে সন্ধ্যা পর্যন্ত গণনা করেন টাকা। 
 
এবার দান হিসেবে পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। বৈদেশিক মুদ্রার মধ্যে পাওয়া গেছে যুক্তরাজ্যের ৩১.১১ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানি ৬০ রুপি, সৌদি ৭০ রিয়াল, মালেশিয়ান ৮৩ রিঙ্গিত, আমেরিকান ৪ ডলার, নেপালি ১০০ রুপি, ওমানী ১ রিয়াল, আরব আমিরাতের ৬৪.২২ দিরহাম, ইরাকি ২৫০ দিনার, তুর্কি ৯০ লিরা, ভিয়েতনামী ১০০০ ডং, জাপানি ১০০০ ইয়েন, কাতারের ১১২.৫০ রিয়াল, লেবাননী ১০ পাউন্ড, মিশরী ১০ পাউন্ড, দশমিক ৪০ ইউরো, বাহরাইনের ০.১ দিনার ও কানাডিয়ান ১ ডলার। এছাড়া পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ ও ১ ভরি ২ আনা রৌপ্য।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।