• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৭:৪৯    ঢাকা সময়: ১৭:৪৯

ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম সবাই আশঙ্কামুক্ত

দেশকন্ঠ  অনলাইন : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী। সন্তান ও মা—চারজনই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। ৫ সেপ্টেম্বর  বিকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর।এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সফল অস্ত্রোপচার বা চিকিৎসার মাধ্যমে ওই নারী শিশু তিনটির জন্ম দেন। 
 
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের বাসিন্দা সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন। একসাথে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। পরিবারের পক্ষ থেকে মা ও নবজাতকদের দীর্ঘায়ু এবং পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর জানান, একসঙ্গে তিনটি শিশুর জন্ম হওয়া একটি জটিল ও সংবেদনশীল বিষয় হলেও চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় সফলভাবে তা সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। হাসপাতালের পক্ষ থেকে তাদের সার্বিক পরিচর্যা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।