• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:১২    ঢাকা সময়: ০২:১২

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

  • ক্রীড়া       
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ২৩:৪১:৪৭

দেশকন্ঠ  অনলাইন : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে আছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। তার সাথে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলংকার সোনাল দিনুশা।
 
আগস্টের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন থাইল্যান্ডের সুলিপুরান লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। 
 
গত মাসে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৩ উইকেট। হাসানের ম্যাচ সেরা বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। 
 
ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে এক ইনিংস বোলিং করে ৬৭ রানে উইকেটশূন্য থাকেন হাসান। সিরিজে মোট ৫০ ওভার বল করে ১৭৮ রানে ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নেন নিয়ে মাস সেরার দৌড়ে জায়গা করে নেন এই হাসান।
 
গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নেন রবিনসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৫১ রানে ৫ এবং ২৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। ইনিংস ও ১০৩ রানে টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। 
 
দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ২৪ রানে ৪টি করে উইকেট শিকার করেন রবিনসন। ১৯৪ রানে জয় পাওয়া ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ঘরের মাঠের ভারতের বিপক্ষে দুই টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিনুশা। গল টেস্টে ১০০ ও ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। কলম্বোতে দ্বিতীয় টেস্টে ১০৩ ও অনবদ্য ১৩৩ রানের ইনিংস খেলে শ্রীলংকাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন দিনুশা। 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।