• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:০৩    ঢাকা সময়: ১১:০৩

পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

  • ক্রীড়া       
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬       
  • ১৪
  •       
  • ২২:২৪:৪০

দেশকন্ঠ   অনলাইন : শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ৫ রানে ২ উইকেট হারানোর পর দলটির স্কোর ৩৩ রানে পৌঁছাতেই ৪ উইকেট পড়ে যায়। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের ১৩১ রান টপকে ৪ উইকেটে জয় পেয়েছে লঙ্কান মেয়েরা। ৮ বল হাতে রেখেই পাওয়া এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে তারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ফাতিমা সানার দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে। অধিনায়ক ফাতিমা দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৪৭ রান করেছেন। 
 
এর আগে পাকিস্তানের শুরুটা হয় মাত্র ৫ রানের মাথায় ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারিয়ে। এরপর শাওয়াল জুলফিকার (২৪) ও গুল ফিরোজার (২১) বিদায়ে তারা আরও চাপে পড়ে যায়। মাঝে আয়েশা জাফর (৭) ও সাদাফ শামাস (৮) রানে ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। ছয় নম্বরে নেমে সেই দুর্দশা কাটিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ফাতিমা। তিনি ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ এবং তুবা হাসান ১২ রানে অপরাজিত ছিলেন।
 
লঙ্কানদের পক্ষে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা ২টি করে উইকেট নিয়েছেন। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় তাদের শুরুটাও ভালো হয়নি। স্রেফ ৫ রানে লঙ্কানরা অধিনায়ক চামারি ও সঞ্জনা কাভিন্দিকে হারায়। এরপর হাসিনি পেরেরা (৩) ও ইমেশা দুলানি (২৪) অল্প সময়ের ব্যবধানে আউট। তবে হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি ৬৭ রানের জুটিতে টেনে তোলেন শ্রীলঙ্কাকে।
 
সামারাবিক্রমা ৩৬ ও কাভিশা ৩৩ রান করেন। নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের ক্যামিওতে ৮ বল হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪ উইকেটে জিতে টানা তৃতীয়বার লঙ্কান মেয়েরা টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিলেন অধিনায়ক ফাতিমা। তবে তাদের হারে আরেকটি ভারত-পাকিস্তান ফাইনাল থেকে বঞ্চিত হলো ক্রিকেটভক্তরা। আগামীকাল (রোববার) রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত ম্যাচে (ফাইনাল) মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। এর আগে নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারত সর্বোচ্চ ৭ এবং লঙ্কানরা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা শিরোপা জেতে একবার।
দেশকন্ঠ/এআর 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।