• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:৪৪    ঢাকা সময়: ০৯:৪৪

গ্রিন টি না কি লাল চা : কোনটিতে উপকার বেশি

  • স্বাস্থ্য       
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ২২:৪৯:০৮

দেশকন্ঠ  অনলাইন : লাল চা ভালো নাকি গ্রিন টি, এমন প্রশ্ন অনেক স্বাস্থ্য সচেতন মানুষের মাঝেই রয়েছে। তবে মজার কথা হলো গ্রিন টি এবং লাল চা দুইটিই ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকে তৈরি। শুধুমাত্র প্রক্রিয়াজাতকরণের তারতম্যের কারণে এদের গুণগত বৈশিষ্ট্য আলাদা।
 
এই দুটি চা-ই স্বাস্থ্যের জন্য উপকারী, তবে অতিরিক্ত পানে ক্ষতি হতে পারে শরীরের। তাই প্রশ্ন ওঠে, সকালবেলা শরীর ও মন চাঙ্গা করতে কোনটি বেশি কার্যকর আর কোন সময় কোন চা খাওয়া উচিত।
 
পুষ্টিবিদরা বলছেন, গ্রিন টি তুলনামূলকভাবে কম প্রক্রিয়াজাত এবং এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। অন্যদিকে, লাল চা সম্পূর্ণভাবে অক্সিডাইজড, যার ফলে এর স্বাদ বেশি তীব্র এবং এতে ক্যাফেইনের পরিমাণ গ্রিন টি-এর চেয়ে বেশি।
 
প্রতি কাপ লাল চায়ে সাধারণত ৪০-৭০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। এটি দ্রুত শরীর চাঙ্গা করে, মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ায়। অন্যদিকে, প্রতি কাপ গ্রিন টি-তে ক্যাফেইন থাকে ২০-৪৫ মিলিগ্রাম। তবে এতে রয়েছে এল-থিয়ানিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড, যা দেহ ও মনকে শান্ত করে, কিন্তু ঘুমঘুম ভাব আনে না।
 
সকালে বা কাজের সময় তাই  লাল চা বেশি কার্যকর। এটি দ্রুত জাগিয়ে তোলে, কর্মক্ষমতা বাড়ায় ও ক্লান্তি দূর করে।
 
বিকাল বা রাতে সেরা পছন্দ হতে পারে গ্রিন টি। এটি ধীরে ধীরে মন ও শরীরকে সজাগ রাখে, কিন্তু অতিরিক্ত উত্তেজনা তৈরি করে না। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে না।
 
গ্রিন টি আর লাল চা উভয়েরই স্বাস্থ্যগুণ আছে, তবে ব্যবহারের সময় ও পরিস্থিতি অনুযায়ী সঠিক চা বেছে নেওয়া জরুরি। সকাল বা চাপের সময় লাল চা আর শান্ত সময় বা রাতে গ্রিন টি এই ভারসাম্য বজায় রাখলেই আপনি পাবেন দুইয়ের সর্বোচ্চ উপকার।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।