• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৮:৩৭    ঢাকা সময়: ০৪:৩৭

চলতি মওসুমে নড়াইলে আউশের বাম্পার ফলনের সম্ভাবনা

দেশকন্ঠ  অনলাইন : জেলায় চলতি মওসুমে আউশের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর জেলায় মোট ৯ হাজার ১০৭ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে।চাষকৃত এ জমিতে ২৩ হাজার ৫৯৭ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বর্তমানে জেলার তিন উপজেলায় ক্ষেত থেকে পুরোদমে আউশ ধান কাটা চলছে। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আরিফুর রহমান জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেওয়ায় প্রতিবছর আউশ ধান চাষাবাদে আগ্রহী হচ্ছেন এখানকার চাষিরা।ইতোমধ্যেই জেলায় আবাদ হওয়া মোট ৮১ শতাংশ জমির আউশ ধান কাটা সম্পন্ন হয়েছে। জেলার কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। 
 
ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আউশের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলায় আউশের আবাদ হয়েছে ৩ হাজার ৮৫৯ হেক্টর জমিতে। লোহাগড়া উপজেলায় আউশের আবাদ হয়েছে ১ হাজার ৭১৮ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় হয়েছে ৩ হাজার ৫৩০ হেক্টর জমিতে। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বলেন, চলতি খরিপ মওসুমে (২০২৬-২০২৭) এ জেলায় উফশী বিরি ধান-৪৮,৫৫,৮২,৯৮ জাত, হাইব্রীড ধান-হিরা, এগ্রো-১২, বিরি-৭ ও স্থানীয় রাতইল, ভোজন,পরাঙ্গীর, এবং নড়ই জাতের আউশ ধানের আবাদ হয়েছে। আউশের চালের ভাত খেতে সুস্বাদু। এ জেলার মাটি আউশ ধান উৎপাদনের জন্য বেশ উপযোগী। এ চালের চাহিদা থাকায় কৃষকরা আগ্রহ সহকারে প্রতি বছর আউশ আবাদ করেন বলে তিনি জানান।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।