• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:০৯    ঢাকা সময়: ০১:০৯

মার্সেল মার্সোর প্রয়াণদিবসে ‘ম্যাকবেথ’

  • বিনোদন       
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ২১:৫৬:১৪

দেশকন্ঠ অনলাইন : মূকাভিনেতা ফরাসি শিল্পী ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো-র ১৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে মূক নাটক ‌‘ম্যাকবেথ’ মঞ্চায়ন করেছে নাট্য সংগঠন স্বপ্নদল। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিলো নাটকটির ২১তম মঞ্চায়ন।
 
উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে এবং ঐতিহ্যের ধারায় বাঙলা মূকাভিনয় রীতিতে নির্মিত ‘ম্যাকবেথ’-এর নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন। স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।
 
সারা বিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃষ্টিশীল কাজ হলেও ব্যবহারিক গবেষণাগার পদ্ধতিতে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-ই প্রথম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী প্রমুখ।
 
প্রযোজনাটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন, কোরিওগ্রাফি পরিকল্পনা করছেন হাসানুজ্জামান, পোশাকসামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির, সংগীত-আবহ পরিকল্পনা করছেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান। প্রসঙ্গত, ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টাসবুর্গ শহরে জন্মগ্রহণ করেন মার্সেল মার্সো। মূকাভিনয়শিল্পে প্রায় ৬০ বছরের একনিষ্ঠ সাধনা শেষে ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর মারা যান কিংবদন্তিতুল্য এ শিল্পী।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।