• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৫৯    ঢাকা সময়: ০০:৫৯

নিউইয়র্কের মঞ্চে বন্যা মির্জা

  • বিনোদন       
  • ০৩ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ০০:৩৯:৫৭

দেশকন্ঠ  অনলাইন : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন অভিনেত্রী বন্যা মির্জা। প্রবাসজীবনে অভিনয়ের নতুন অধ্যায়ে এবার প্রথমবারের মতো নিউইয়র্কের মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি। মাসুম রেজা রচিত ‘নেমেসিস’ নাটকে অভিনয়ের মাধ্যমে আগামী ৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকার মঞ্চে দর্শকের সামনে হাজির হবেন এই অভিনেত্রী।থিয়েটার ৭১-এর আয়োজনে বাংলা ভাষার নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির নির্দেশনা দিচ্ছেন দীর্ঘদিন ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা নির্দেশক খায়রুল ইসলাম পাখি। প্রদর্শনীকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে চলছে নিয়মিত মহড়া।
 
দীর্ঘদিন পর মঞ্চে ফেরার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত বন্যা মির্জা। তিনি গণমাধ্যমকে বলেন, “মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা অন্য যেকোনো মাধ্যমের চেয়ে আলাদা। নিউইয়র্কের মতো শহরে বাংলাদেশের একটি বাংলা নাটক মঞ্চায়িত হচ্ছে—এটি আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। নাটকটি দেখার পর দর্শকই বলবেন, আমরা কতটা সফল হয়েছি। আমরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।”
 
মাসুম রেজার লেখা ও নাটকটির নির্দেশনা নিয়েও সন্তুষ্টির কথা জানান তিনি। বর্তমানে নাটকটির মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছেন বন্যা মির্জা।এর আগে ঢাকায় মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নির্মিত একক নাটক ‘পারো’-তে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমেই স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বন্যা মির্জা। দীর্ঘদিন নাট্যদল দেশ নাটকের সঙ্গে যুক্ত থেকে বেশ কয়েকটি প্রশংসিত প্রযোজনায় অভিনয় করেছেন। পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন তিনি। ‘নেমেসিস’-এর দুটি প্রদর্শনীর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও সরাসরি দর্শকের সামনে মঞ্চে ফিরছেন এই অভিনেত্রী।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।