• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৩৪    ঢাকা সময়: ০২:৩৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ

  • বিনোদন       
  • ০২ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ০০:৩৭:৫৯

দেশকন্ঠ  অনলাইন : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।
 
ফলে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত।এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে উড়াল দেবেন সুনেরাহ।ভেনিসের মতো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের সাফল্য হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। বরং আন্তর্জাতিক এই আয়োজনকে বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখছেন তিনি।
 
বিশ্বের খ্যাতনামা নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একই মঞ্চে কাছ থেকে দেখার এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ সুনেরাহর অভিনয়জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী তিনি। এর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের কাজের পরিচয় তুলে ধরার সুযোগ পাচ্ছেন সুনেরাহ। প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতা দিয়ে অল্প সময়েই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।এবার দেশের গণ্ডি পেরিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরো বড় একটি আন্তর্জাতিক অর্জন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।