• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:০৩    ঢাকা সময়: ০২:০৩

‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়’ পুতিনকে শান্তির বার্তা মোদির

দেশকন্ঠ  অনলাইন : কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম বার্ষিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রাশিয়া ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোদি বলেছেন, বিশ্বকে এখন ‘অনন্ত যুদ্ধ’ থেকে ‘যুদ্ধের অবসানে’র দিকে এগিয়ে যেতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, ‘ভারত সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, যা সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য।’
 
প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, ‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়।’ অপরদিকে শান্তির প্রতিটি পদক্ষেপ মানবজাতিকে নতুন আশা ও উৎসাহে উদ্দীপিত করে।গান্ধী ও বুদ্ধের ভূমির প্রতিনিধি হিসেবে ভারত সব সময়ই শান্তির পথকে সমর্থন করে বলে মোদি জানান, ভারত ইউক্রেন সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সব ধরনের প্রচেষ্টাকে সর্বদাই সমর্থন দিয়ে যাবে। বৈঠকে দুই নেতার মধ্যে আন্তরিক করমর্দন ও কোলাকুলি হয়। চলমান এসসিও সম্মেলন দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে।ইউক্রেন পরিস্থিতি ছাড়াও ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সার সরবরাহ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।