• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:০২    ঢাকা সময়: ০০:০২

বন্যা দুর্গতদের কোটি টাকা অনুদান দিলেন কে-পপ তারকা লি নো

  • বিনোদন       
  • ৩০ আগস্ট, ২০২৬       
  •       
  • ২৩:০৭:৪৩

দেশকন্ঠ  অনলাইন : বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় কণ্ঠ তিনি। কনসার্টের মঞ্চে যেমন সুরে সুরে মুগ্ধতা ছড়ান, তেমনি বিপদে মানুষের পাশে দাঁড়াতেও পিছপা হন না। জনপ্রিয় দক্ষিণ কোরীয় ব্যান্ড ‘স্ট্রেই কিডস’-এর তারকা গায়ক লি নো এবার নেপালের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো দুর্গত মানুষের জন্য বাড়ালেন মানবিকতার হাত।
 
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের দুর্গত পরিবার ও শিশুদের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর মাধ্যমে ১০ কোটি দক্ষিণ কোরিয়ান ওন (বাংলাদেশি টাকায় ৯০ লাখ) অনুদান দিয়েছেন লি নো। তার এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। এক বার্তায় এই কে-পপ তারকা জানান, তার এই ক্ষুদ্র প্রয়াস কঠিন সময়ে দুর্গতদের কিছুটা হলেও মানসিক শক্তি জোগাবে। এই অর্থ মূলত দুর্গতদের জরুরি খাবার, নিরাপদ পানি, স্যানিটেশন ও অস্থায়ী আশ্রয় তৈরিতে ব্যয় হবে।
 
দাতব্য কাজে লি নো-র যুক্ত থাকা নতুন কিছু নয়। ২০১৪ সাল থেকে নিয়মিত শিশুদের সহায়তার পাশাপাশি বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলা, চিকিৎসাসেবা ও প্রাণী কল্যাণেও তিনি একাধিকবার বড় অঙ্কের অনুদান দিয়েছেন। বর্তমানে বিশ্বভ্রমণ ও সংগীতচর্চায় দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তার দল ‘স্ট্রেই কিডস’-এর নতুন অ্যালবাম বিলবোর্ড ২০০ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। তবে সুরের মূর্ছনায় বিশ্ব মাতানোর মাঝেও আর্তমানবতার সেবায় এগিয়ে এসে নতুন করে ভক্তদের হৃদয় জয় করলেন এই তরুণ তারকা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।