• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৩৭    ঢাকা সময়: ০০:৩৭

পশ্চিম তীরে দুর্বিষহ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জীবন

দেশকন্ঠ  অনলাইন : অধিকৃত পশ্চিম তীরের কুসরায় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলা সেখানে ক্রমবর্ধমান সহিংসতারই অংশ। এই সহিংসতার কারণে পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের দৈনন্দিন জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। সেখানকার রামাল্লা এলাকা থেকে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমটির প্রতিনিধি সারাহ আবু আলরব বলেন, অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সম্পত্তির ওপর হামলা এখন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিরা ঘুম থেকে উঠে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় হামলার একাধিক খবর পান—যেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের শারীরিকভাবে আক্রমণ করছে, তাদের সম্পদ ধ্বংস করছে এবং গবাদিপশু চুরি করছে।
 
এসব হামলার কারণে ফিলিস্তিনিদের জীবিকা টিকিয়ে রাখা এবং নিজেদের বাড়িঘর রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিপরীতে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অবাধে চলাচল করতে পারছে এবং ক্রমেই আরো বেশি জমি দখল করছে।কুসরায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখেছে—সর্বশেষ এমন খবরের বিষয়ে সারাহ আবু আলরব বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা যখন কোনো নির্দিষ্ট বাড়ি বা এলাকায় হামলা চালায়, তখন তাদের লক্ষ্য শুধু ওই একটি স্থাপনা দখল করা নয়। তাদের বৃহত্তর লক্ষ্য হলো আশপাশের পুরো এলাকাটি দখলে নেয়া।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।