• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৫৫    ঢাকা সময়: ০২:৫৫

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই আগুন লড়াই

  • ক্রীড়া       
  • ২৭ আগস্ট, ২০২৬       
  •       
  • ০০:৫৬:২৪

দেশকন্ঠ  অনলাইন : চ্যাম্পিয়নস লিগের শুরুতেই আগুন লড়াই। সোয়া এক ঘণ্টার ড্র অনুষ্ঠানের পর চূড়ান্ত হয়েছে ৩৬ দলের লিগ পর্বে কে কার বিপক্ষে খেলবে। আর ড্রতেই বড় ম্যাচের ছড়াছড়ি! লিগ পর্বেই মুখোমুখি হবে পিএসজি, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। আর প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আর্সেনাল।
 
টানা দুবারের চ্যাম্পিয়ন পিএসজির জন্য ড্রটা যেন শুরুতেই কঠিন পরীক্ষার বার্তা দিয়েছে। পিএসজির মাঠে খেলবে বার্সেলোনা, আর সিটির বিপক্ষে খেলবে অ্যাওয়ে ম্যাচ। একই সঙ্গে বার্সেলোনাও নিজেদের মাঠে আতিথ্য দেবে সিটিকে। ফলে লিগ পর্বেই দেখা যাবে ইউরোপীয় ফুটবলের অন্যতম আকর্ষণীয় তিন দলের লড়াই।
 
রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও পেয়েছে কঠিন দুই প্রতিপক্ষ। পট-১ থেকে তাদের বিপক্ষে খেলবে ইন্টার মিলান ও আর্সেনাল। ইন্টারকে ঘরের মাঠে আতিথ্য দেবে রিয়াল, আর আর্সেনালের মাঠে খেলবে তারা।আর্সেনালের সূচিও কম কঠিন নয়। রিয়াল ও বায়ার্নের সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ড, নাপোলির মতো দলও রয়েছে তাদের সূচিতে।
 
 
ম্যানচেস্টার ইউনাইটেডের লিগ পর্বে বড় পরীক্ষার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ। বায়ার্নের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ইউনাইটেড, আর আতলেতিকোর মাঠে যাবে তারা। রোমা, স্পোর্টিং, লাইপজিগ, ভিয়ারিয়াল, সাবাহ ও কোমোর বিপক্ষেও খেলবে রেড ডেভিলরা।
 
লিভারপুলের প্রতিপক্ষের তালিকাতেও রয়েছে আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। অ্যাটলেটিকোর বিপক্ষে অ্যানফিল্ডে এবং ইন্টারের মাঠে খেলবে তারা। পোর্তো, ক্লাব ব্রুগা, ভিয়ারিয়াল, ফেনেরবাহচে, লাঁস ও লাস্কও তাদের প্রতিপক্ষ।
 
বার্সেলোনার বাকি প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা, স্পোর্টিং, ফেইনুর্দ, গালাতাসারাই, কোমো ও সাবাহ। আর ম্যানচেস্টার সিটি আরও খেলবে স্পোর্টিং, পোর্তো, নাপোলি, লাইপজিগ, অ্যাথেন্স ও লাঁসও রয়েছে তাদের সূচিতে। চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামোয় প্রতিটি দল লিগ পর্বে মোট আটটি ম্যাচ খেলবে। প্রথম রাউন্ডের ম্যাচ হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর। লিগ পর্বের শেষ ম্যাচ ২৭ জানুয়ারি।
 
পয়েন্ট তালিকার সেরা আট দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬ দল খেলবে নকআউট প্লে-অফ। সেখান থেকে আট বিজয়ী যোগ দেবে সরাসরি শেষ ষোলোতে ওঠা আট দলের সঙ্গে। অর্থাৎ এবার শেষ ষোলোতে ওঠার পথটাও আগের চেয়ে আলাদা। আর ড্র যেভাবে হয়েছে, তাতে সেই পথের শুরুতেই ইউরোপের জায়ান্টদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস লিগ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।