• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৩:১৩    ঢাকা সময়: ১৩:১৩

আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর থাকছেন দীপিকাও?

  • বিনোদন       
  • ১৯ আগস্ট, ২০২৬       
  • ১৭
  •       
  • ২২:৪৭:৪৫

দেশকন্ঠ  অনলাইন : ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সাফল্যের পর এর পরবর্তী কিস্তি নিয়ে প্রস্তুতি শুরু করেছেন পরিচালক অয়ন মুখার্জি। ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে চিত্রনাট্য ও প্রাক্-প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে।সিনেমাটিতে আবারও রণবীর কাপুর ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখা যাবে বলে জানা গেছে। পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ : পার্ট ২’-এর শুটিং ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শেষ করার কথা রণবীরের। এরপর অল্প সময়ের প্রস্তুতি পর্ব শেষে এপ্রিল থেকে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু করবেন তিনি।
 
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘রণবীর এই যাত্রায় আবার পা রাখতে পেরে অত্যন্ত এক্সাইটেড। একটি বিশাল দ্বৈত চরিত্রের চ্যালেঞ্জ হিসেবে, আরকে সিক্যুয়ালে দেব এবং শিব উভয় চরিত্রে অভিনয় করবেন।’ অর্থাৎ, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে। তিনি একই সঙ্গে দেব ও শিবার চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে প্রথম কিস্তির জনপ্রিয় চরিত্র ইশা হিসেবে আবারও পর্দায় ফিরবেন আলিয়া ভাট।
 
‘ব্রহ্মাস্ত্র ২’-এর অভিনয়শিল্পীদের তালিকায় আরো বড় চমক যোগ হতে পারে। সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা শুরু করেছেন অয়ন মুখার্জি।সূত্রের ভাষ্য, ‘অয়ন এবং মূল টিম দীপিকাকে এই ছবিতে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, কারণ তারা জানে যে অমৃতার চরিত্রে এমন একজন অভিনেত্রীর প্রয়োজন যার মধ্যে গভীর গাম্ভীর্য রয়েছে। যদিও আলোচনা চলছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে ছবির সামগ্রিক সময়সূচির সামঞ্জস্যের ওপর।’
 
অর্থাৎ অয়ন ও সিনেমাটির মূল টিম অমৃতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য দীপিকাকেই উপযুক্ত মনে করছেন।তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। সিনেমাটির সময়সূচির সঙ্গে দীপিকার ব্যস্ততা সমন্বয় করার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রথম কিস্তির তুলনায় আরো বড় পরিসরে ‘অ্যাস্ট্রাভার্স’কে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আধুনিক সিনেমার ভাষায় ভারতীয় পুরাণকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বমানের ভিজ্যুয়াল স্পেকট্যাকল তৈরি করতে চাইছেন তাঁরা।
 
সিনেমাটি প্রযোজনা করছে জিও স্টুডিওস। নির্মাতারা ইতিমধ্যে চিত্রনাট্য ও প্রাক্-প্রস্তুতির কাজে জোর দিয়েছেন বলে জানা গেছে।রণবীরের হাতে থাকা অন্য কয়েকটি বড় প্রজেক্টের মধ্যে ‘ধুম ৪’ আপাতত পিছিয়ে রয়েছে। ফলে ‘রামায়ণ: পার্ট ২’-এর কাজ শেষ করার পর ‘ব্রহ্মাস্ত্র ২’ই তাঁর পরবর্তী বড় প্রজেক্ট হতে যাচ্ছে।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিল থেকেই রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু হবে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।