• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:১১    ঢাকা সময়: ০০:১১

মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

দেশকন্ঠ  অনলাইন : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুদ ফাঁকা হয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিতপ্রতিবেদনকে ‘শতভাগ ভুল’ ও ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টমাহক, প্যাট্রিয়ট এবং থাড ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী অস্ত্রের মজুদ শেষের পথে। ‘অপারেশন এপিক ফিউরি’-তে মার্কিন বাহিনী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের দুই-তৃতীয়াংশ এবং থাডের ৮০ শতাংশ পর্যন্ত ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।
 
৩ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘এসব প্রতিবেদন ১০০% ভুল।’ তিনি দাবি করেন, মার্কিন সেনাবাহিনীর কাছে ‘প্রায় সীমাহীন পরিমাণে’ মাঝারি ও উচ্চ মানের গোলাবারুদ রয়েছে এবং উৎপাদন দ্রুত বাড়ানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করা হচ্ছে।প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে।তিনি আরো হুমকি দিয়ে বলেন, যারা অস্ত্র স্বল্পতার তথ্য ফাঁস করছেন তাদের ‘শিকার’ করা হবে এবং তাদের বিরুদ্ধে ‘দীর্ঘ কারাদণ্ডের’ ব্যবস্থা নেওয়া হবে।
 
এদিকে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিটও দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে ‘১০০ শতাংশ ফেক নিউজ’ বলে উড়িয়ে দেন। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যাম্প ডেভিডে অস্ত্র স্বল্পতা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে ট্রাম্পের সংঘর্ষ হয়েছে।লেভিট বলেন, ‘আমি সেখানে ছিলাম। এটি আক্ষরিক অর্থেই কখনো ঘটেনি।’ট্রাম্প আরো জানান, ইরান যুদ্ধের কারণে সুইজারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য ও পোল্যান্ডের মতো মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ কয়েক মাস বিলম্বিত হলেও তা শিগগিরই পুনরায় শুরু হবে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।