• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৪৩    ঢাকা সময়: ০২:৪৩

ফের প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়া

  • বিনোদন       
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ০০:৩৩:৩৪

দেশকন্ঠ  অনলাইন : আবারও প্যারিসের মঞ্চে হাঁটতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে বসছে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শো। আর সেই আয়োজনেই বিশ্বের খ্যাতনামা তারকাদের সঙ্গে রানওয়েতে থাকবেন ঐশ্বরিয়া।
 
আইফেল টাওয়ারকে টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় অনুষ্ঠিত হবে জমকালো এই ফ্যাশন শো। ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ বা নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশের ভাবনাকে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য করা হয়েছে।
 
ল’রিয়াল প্যারিসের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক অবশ্য দীর্ঘদিনের। প্রতি বছরই এই আয়োজনের মঞ্চে তার উপস্থিতি তৈরি করে আলাদা আগ্রহ। পোশাক, সাজসজ্জা কিংবা রানওয়েতে তার হাঁটার ধরন সবকিছু নিয়েই পরদিন পর্যন্ত চলে আলোচনা।
 
২০২৪ সালের আয়োজনে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল নজরকাড়া লাল গাউনে। বড় ও বেলুনের মতো আকৃতির গাউনের সঙ্গে ছিল ঘন চুলের সাজ ও গাঢ় লাল লিপস্টিক। রানওয়ে শেষে তার ‘নমস্তে’ ভঙ্গি যেন পুরো আয়োজনেই যোগ করেছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।
 
এর পরের বছর অবশ্য সাজে এসেছিল বড় পরিবর্তন। গাউনের বদলে মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ এবং পেছনে স্ক্যালপড হীরার নকশায় সেই পোশাকেও নজর কেড়েছিলেন তিনি।
 
দুই বছরেই ভিন্নধর্মী সাজে চমক দেখানোর পর এবার কী রূপে হাজির হন ঐশ্বরিয়া, সেটিই এখন ভক্তদের কৌতূহলের বড় কারণ। আইফেল টাওয়ারের পটভূমিতে তার নতুন লুক কেমন হবে, তা দেখার অপেক্ষায় ফ্যাশনপ্রেমীরাও।
 
এবারের মঞ্চে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যাবে হলিউডের ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল ও আজা নাওমি কিংকে। থাকছেন বেবে ভিও গ্রান্ডিস, মডেল লুমা গ্রোথে এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশেও।
 দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।