• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৪৯    ঢাকা সময়: ০১:৪৯

মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার

দেশকন্ঠ  অনলাইন  : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর  দুপুর ১টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকাসক্ত, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের এসব অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি। পুলিশ সুপার বলেন, প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।
 
অনলাইন জগতে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধ বা হয়রানির ঘটনায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সচেতন ও মেধাবী তরুণ প্রজন্মই পারে একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে।সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।