• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১০:৫৭    ঢাকা সময়: ২০:৫৭

কয়েক ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা নিমজ্জিত

দেশকন্ঠ  অনলাইন : মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর, ক্যান্টনমেন্ট-সংলগ্ন গেট এলাকা (কিচেন ব্রিজ), খাগড়াপুর ও এপিবিএন এলাকার শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে টানা কয়েকঘণ্টা বৃষ্টি হয়।এলাকাবাসী ঢলের পানি ও কাদা ময়লায় দুর্ভোগে পড়ে। তবে চেঙ্গী নদীর পানি বাড়লেও স্রোত বেশি থাকায় দুইকুলের নিম্নাঞ্চল প্লাবিত হয়নি।
 
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত  রাস্তাঘাট ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক মিজ সাদিয়া আফরিন কচি। তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি, সড়কের বর্তমান অবস্থা এবং স্থানীয়দের চলাচলে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
 
ইসলামপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেক ও বিবি কুলকুস জানান, পানি বেশিক্ষণ স্থায়ী না হলেও হঠাৎ কয়েক ঘণ্টার বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে তাদের বাড়িঘরে পানি ঢুকে যায়। যার কারণে তারা রান্না করতে পারেনি। এদিকে দুপুরে সেনাবাহিনীর  খাগড়াছড়ি  সদর জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার খিচুড়ি বিতরন করা হয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।