• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:১০    ঢাকা সময়: ০১:১০

শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন শ্রীনগর থানা পুলিশ

দেশকন্ঠ  অনলাইন  : মুন্সিগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বারইখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে  আইনশৃঙ্খলা বাহিনী। ১২ অক্টোবর দিনব্যাপী বারইখালী ইউনিয়নের মন্দির ও পূজা মন্ডপ গুলোতে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।পরিদর্শনকালে মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা, পূজা কমিটির প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক খোঁজখবর নেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া এবং শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত।
 
পরিদর্শন শেষে ওসি সি জুয়েল মিয়া জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপগুলোতে  যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সদস্য ও আনসার বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি জোরদার রাখতে  পাশাপাশি সিসি ক্যামেরা নজরদারি থাকবে এ সময় বারইখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ   পরিচালনা কমিটির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।