• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:০৭    ঢাকা সময়: ০১:০৭

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর কি না জানাল না মস্কো

দেশকন্ঠ  অনলাইন : ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে কোনো সমঝোতা হয়েছে কি না, তা সোমবার জানাতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘জ্বালানি যুদ্ধবিরতি’ চুক্তির ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানানোর মতো কিছু পেলেই আমরা আপনাদের অবশ্যই জানাব।’
 
নির্বাচন আয়োজনের সুযোগ দিতে কিয়েভের পক্ষ থেকে ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পেসকভ বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা দীর্ঘমেয়াদি শান্তি চাই।’
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।