• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৪৪    ঢাকা সময়: ০০:৪৪

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস : ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

  • ক্রীড়া       
  • ১৪ অক্টোবর, ২০২৬       
  • ২
  •       
  • ২৩:৩৯:৩০

দেশকন্ঠ অনলাইন :  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (ডব্লিউসিএল) হাইভোল্টেজ ম্যাচে  ইংল্যান্ড চ্যাম্পিয়নসকে ১৬ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রানের পাহাড় গড়েছিল অজিরা। জবাবে, মঈন আলীর বিধ্বংসী ইনিংস সত্ত্বেও ২০২ রানে থমকে যায় ইংল্যান্ডের ইনিংস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। দুই টপ-অর্ডার ব্যাটার ডি'আরসি শর্ট ও জোনাথন ওয়েলসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। শর্ট মাত্র ২৫ বলে ৬০ রান এবং ওয়েলস ৩২ বলে অপরাজিত ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।
 
ইংল্যান্ডের পক্ষে রবি বোপারা ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ২১৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড চ্যাম্পিয়নস। তবে ওয়ান-ডাউনে নেমে ম্যাচ জমিয়ে তোলেন অধিনায়ক মঈন আলী। মাত্র ৪৪ বলে ৯৪ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ১০টি ছক্কা ও ৪টি চারে।
 
এছাড়া ফিল মাস্টার্ড ৩৫ ও রবি বোপারা ২৮ রান করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড।
 অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে বেন হিলফেনহস ২৭ রান খরচায় গুরুত্বপূর্ণ ২টি উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন। এই রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস।
দেশকন্ঠ/এআর 
 
 
 
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।