• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:২৩    ঢাকা সময়: ০০:২৩

কোনাল-বালাম এবার ‘দ্য কিং’ সিনেমায়

  • বিনোদন       
  • ১৭ অক্টোবর, ২০২৬       
  • ৩
  •       
  • ২৩:১১:১১

দেশকন্ঠ  অনলাইন : আবারও চলচ্চিত্রের গানে জুটি বাঁধলেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। নতুন এই গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম’। ‘দ্য কিং’ নামের চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গত বুধবার রাতে ঢাকার মগবাজারের ভেলোসিটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।
 
মাসখানেকের মধ্যে এর শুটিং শুরুর কথা রয়েছে। বালাম ও কোনাল প্রথম একসঙ্গে গেয়েছিলেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির এই গান দেশ-বিদেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রের গান হিসেবে এটি গ্লোবাল টপ চার্টের ৩৪ নম্বরে জায়গা করে নেয়। এরপর ‘রাজকুমার’ চলচ্চিত্রের টাইটেল গানেও একসঙ্গে কণ্ঠ দেন তাঁরা। গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। এই দুই চলচ্চিত্রের পর আরও দুটি চলচ্চিত্রে একসঙ্গে গান গেয়েছেন বালাম ও কোনাল। এর মধ্যে ‘দরদ’ মুক্তি পেয়েছে, অন্য একটি চলচ্চিত্রের শুটিং এখনো শুরু হয়নি। ‘দ্য কিং’ চলচ্চিত্রের ‘তুমি আমার প্রেম’ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রেকর্ডিংয়ের সময় গানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গানটি নিয়ে আশাবাদী শওকত আলী ইমন। তিনি বলেন, ‘বালাম-কোনাল দুজনই পরীক্ষিত শিল্পী।  যাঁর যাঁর জায়গায় আলোকিত। চলচ্চিত্রে তাঁরা দুজন দারুণ কয়েকটি গান উপহার দিয়েছেন। আমিও চেয়েছিলাম, একটি গানে তাঁদের একসঙ্গে করতে। সুন্দর একটি গান তৈরির পর দুজনকে প্রস্তাব দিই। তারাও সানন্দে রাজি হন। দুজনই অসাধারণ গেয়েছেন।’ 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।