• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৩৫    ঢাকা সময়: ০০:৩৫

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দেলুপি’

  • বিনোদন       
  • ২২ অক্টোবর, ২০২৬       
  • ৪
  •       
  • ২২:১২:১৪

দেশকন্ঠ  অনলাইন : উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে আলোচনায় এসেছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সিনেমাটিতে অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পেয়েছেন চিরনজিৎ বিশ্বাস। তিন দিন আগে পাওয়া এই সাফল্যের পর এবার সিনেমাটির জন্য এসেছে আরেকটি সুখবর।লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে ‘দেলুপি’। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির যাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। ২০ অক্টোবর রাতে খবরটি জানান নির্মাতা তাওকীর। তিনি জানান, ২৪ অক্টোবর সন্ধ্যায় হবে ‘দেলুপি’র প্রদর্শনী। তবে টিম থেকে তারা কেউই এতে অংশ নিতে পারছেন না। সে জন্য লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন, তারা যেন দলেবলে গিয়ে সিনেমাটি দেখেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
 
এর আগে আরও অনেক উৎসবেই অংশ নিয়েছিল ‘দেলুপি’। এমনকি নেদারল্যান্ডের বিখ্যাত রটারড্যাম উৎসবেও প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। ভূয়সী প্রশংসা পেয়েছিল ইতালির কারাভান উৎসবেও। ২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘দেলুপি’। এতে অভিনয়ও করেছেন সেখানকার স্থানীয় মানুষেরা। চিত্রনাট্য ও নির্মাণের মুন্সিয়ানায় দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।