• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৫৪    ঢাকা সময়: ০১:৫৪

দেবী দুর্গার সাজে পরীমনি

  • বিনোদন       
  • ১৮ অক্টোবর, ২০২৬       
  • ৬
  •       
  • ২৩:৫৩:৪২

দেশকন্ঠ  অনলাইন :  লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—সব মিলিয়ে পরীমনির রূপে যেন ফুটে উঠেছে দেবীর প্রতিচ্ছবি। রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে ধরা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধতা ছড়ালেন চিত্রনায়িকা।সেই বিশেষ সাজের ভিডিও প্রকাশ করতেই প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি। তার সাজসজ্জায় ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ। কোনো পূজামণ্ডপে এভাবে দাঁড়ালে মুহূর্তের জন্য তাকে দেবী দুর্গা ভেবে ভুল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
 
পরীর এমন রূপ দেখে মুগ্ধ তার অনুসারীরাও। মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা। একজন লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজনের মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’। অন্য এক অনুসারী লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’ ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে প্রতিক্রিয়া। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ৪৮ হাজারেরও বেশি।
 
মন্তব্য পড়ে প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি। সব মিলিয়ে পরীমনির এই বিশেষ ফটোশুট যে নেটিজেনদের নজর কেড়েছে, তা বলাই যায়। এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তার হাতে রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ছবিটির শুটিং করেছেন পরীমনি। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।