• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৭:২৫    ঢাকা সময়: ০৩:২৫

‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’

  • বিনোদন       
  • ১৯ অক্টোবর, ২০২৬       
  • ৮
  •       
  • ০০:২৭:০৮

দেশকন্ঠ  অনলাইন : চলতি সপ্তাহে দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে শ্যামল মাওলা অভিনীত চলচ্চিত্র ‘চিরকুট’। সিনেমাটির গল্পের পাশাপাশি দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে এর উল্লেখযোগ্য গান ‘রঙ্গিলা আসমান’। গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী মেহেদী সরকার ও রাকিবা ঐশী। মুনতাসির আকিবের পরিচালনায় নির্মিত ‘চিরকুট’ সিনেমার গানটির কথা লিখেছেন কিঙ্কর আহসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী সরকার নিজেই। সংগীতায়োজনে ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং শব্দ পরিকল্পনায় ছিলেন জেএইচ মুন্না।
 
সিনেমায় প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে মেহেদী সরকার বলেন, ‘আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হব এবং সেই স্বপ্ন পূরণের পথেই প্রতিনিয়ত হাঁটছি। তবে আমার এই পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। এই প্রথম সিনেমায় গান করলাম যা আমার কাছে অত্যন্ত আনন্দের। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।'
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।