• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:২৮    ঢাকা সময়: ০১:২৮

পূজার আনন্দে মেতে উঠেছেন মন্দিরা

  • বিনোদন       
  • ২০ অক্টোবর, ২০২৬       
  • ৬
  •       
  • ২২:১৯:৫৬

দেশকন্ঠ  অনলাইন :  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও আনন্দ আর প্রার্থনায় শামিল হচ্ছেন প্রতিমা দর্শনে ও পূজা মণ্ডপে। ভক্তদের সঙ্গে নিজের পূজার আনন্দের মুহূর্তগুলো ভাগ করে সুন্দর বার্তা দিয়েছেন ঢালিউডের সুন্দরী নায়িকা মন্দিরা চক্রবর্তী। 
 
অষ্টমীর রাতে (১৯ অক্টোবর) ফেসবুকে পূজার বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তাকে নানা ধরনের পূজার সাজে দেখা গেছে। কখনো গোলাপি শাড়িতে সোনালী পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি, ভারী সোনার গয়নায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো কম্বিনেশনের সিম্পল সাজে।প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় মেজাজে ধরা দিয়েছেন এই তারকা।  
 
ছবিগুলোতে মন্দিরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।’
 
 এছাড়াও চিত্রনায়িকা তার অন্য একটি প্রোফাইল থেকেও অষ্টমীর রাতে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে তাকে লাল শাড়িতে নজরকাড়া লুকে দেখা দেখা গেছে। সেখানে দেখা মিলেছে পূজা উদযাপনের পারিবারিক মুহূর্তের ছবি। ভক্তদের জানিয়েছেন অষ্টমীর শুভেচ্ছাও।সব মিলিয়ে মন্দিরার এই সুন্দর সাজগোজ ও সম্প্রীতির বার্তা ভরা শুভেচ্ছা বার্তাটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভেসে যাচ্ছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।