• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৩৮    ঢাকা সময়: ০০:৩৮

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী

দেশকন্ঠ  অনলাইন : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেয়া হবে না। সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র ছয় মাসের মধ্যেই অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এরপরও সরকারকে সহযোগিতা না করে রোড মার্চ-লংমার্চ করে সমাজে অশান্তির সৃষ্টি করা হচ্ছে। ২২অক্টোবর চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
 
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন, তারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারেননি। এখন আবার নতুন করে রোডমার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি করা হচ্ছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ-রোডমার্চ পছন্দ করে না। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, একটি রাজনৈতিক দল সারা জীবন মিছিল-মিটিং করবে এটা কি কাজ হতে পারে? তাদের  দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মীয় কাজেও  যুক্ত করতে হবে।
 
তিনি বলেন, দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।  কেউ যদি মাদক বা সমাজে কোনো অপকর্ম করে অশান্তির চেষ্টা করে, তবে সে যত বড়ই শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না। পানিসম্পদমন্ত্রী আরও বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। সে জন্য সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্রের ভিতকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ বক্তব্য দেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।